ছাগলনাইয়ায় অপহৃত স্কুল ছাত্রী দেড় মাস পর চট্টগ্রামে উদ্ধার

ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুর স্কুলে যাওয়ার পথে অপহৃত স্কুল ছাত্রী (১৫) কে দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার পিবিআই।

পিবিআই জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও নারী পুলিশের সহায়তায় ৪ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চট্টগ্রাম কর্নফুলী থানা এলাকা থেকে ভিকটিম (১৫) কে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতের জবানবন্দি গ্রহণের জন্য আজ ৫ জুলাই শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, গত ১৮ মে স্কুল ছাত্রী (১৫) ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুরে স্কুলে যাওয়ার পথে অপহৃত হন। এ ব্যাপারে ভিকটিমের মা রোকসানা আক্তার বাদী হয়ে ১১ জুন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইনের ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি ফেনী পিবিআই তদন্তের নির্দেশনা পেয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. জিয়াউলের নেতৃত্বে একটি চৌকস দল হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় অভিযান পরিচালনা করে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যহত আছে।

ফেনী প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *