বালিগাঁওতে প্রবাসী ‘মফিজুর রহমান জসিমকে’ অপহরণ  করে ৫ লাখ টাকা চাঁদাদাবী করে ‘ফরহাদ’

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের ভূঁঞা বাড়ির প্রবাসী মফিজুর রহমান জসিম ৫ লাখ টাকা চাঁদাদাবীতে বুধবার ভোরে অপহরণ করেছে একই গ্রামের ফরহাদের নেতৃত্বে ১০-১৫জন সন্ত্রাসী।   

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে বালিগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ম ভূঁঞা বাড়ির প্রবাসী মফিজুর রহমান জসিম ৫ লাখ টাকা চাঁদা দাবীতে অপহরণ করেছে একই গ্রামের ফরহাদ, ফখরুল, রাজন, ফখরদ্দীন, মালাঞ্চাব সহ ১০-১৫জন সন্ত্রাসী প্রবাসী মফিজুর রহমান জসিমকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে আসে। তারা জসিমকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় একটি রুমের মধ্যে তালা বন্ধ করে ফেলে রাখে। পরে মফিজুর রহমান জসিমের স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রবাসী মফিজুর রহমান জসিমকে উদ্ধার করেছেন। পুলিশ তাকে চামুয়াপুকুর এলাকা থেকে উদ্ধার করেছেন।         

নাম প্রকাশে অনিশ্চুক একাধিক ব্যক্তি জানায়, ফরহাদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে ফরহাদ ১০-১৫ সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেককে জিম্মি করে ফরহাদ বিভিন্নভাবে পায়দা হাসিল করছে বলেও অভিযোগ রয়েছে। অপহরণকারীর ভাই প্রবাসী নুর করিম জানান, আমরা প্রবাসে যুদ্ধ ও সংগ্রাম করে দেশের উন্নয়নে টাকা পাঠাই। কিন্তু দেশে আশার পর আমাদের বিভিন্নভাবে হয়রানি করে বেড়াচ্ছে। আমার ভাই মফিজুর রহমান জসিমও প্রবাসী। সেও রেমিটেন্স যোদ্ধা। আমরা কোথাও যাবো। প্রবাসীরা যদি দেশে নিরাপদ না থাকে তাহলে কারা নিরাপত্তা পাবেন। ভোর রাতে তার ভাইকে বাড়ি থেকে নিয়ে বেঁধে রেখে চাঁদাদাবী করে। সে প্রাণ ভয়ে টাকা দিবে বলে। পরে মা-বোনের আত্মচিৎকারে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার ভাই প্রবাসী জসিমকে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *