বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যাযের খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন ফেনীস্থ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন উর রশিদ।

জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতায় ও যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের পৃষ্ঠপেষকতায় আয়োজিত অনুষ্ঠানে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আমজাদ হোসেন বিপ্লবসহ আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বখতারমুন্সি সোনাগাজী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ-ফুলগাজী হাজী মনির আহম্মদ ডিগ্রি কলেজ।

টুর্নামেন্টে ১৮টি কলেজের ফুটবল দল অংশগ্রহন করছে। 

ফেনী প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *