বিদেশে উচ্চশিক্ষা: সপ্তাহ হিসেবে কাজের পরিকল্পনা

উচ্চশিক্ষার জন্য ভিনদেশে আমরা যারা নিজের পরিবার ছেড়ে একাই পাড়ি জমাই, তাদের জন্য শুরুর দিকটা বেশ চ্যালেঞ্জিং। অন্যতম একটি চ্যালেঞ্জ হলো সব ধরনের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা। এই কাজের মধ্যে থাকে পড়াশোনা থেকে শুরু করে শ্রেণিকক্ষে পড়ানো, গ্রেডিং এবং ঘরের নিত্যদিনের কাজগুলো। তাই প্রথম সেমিস্টারের একটা ভালো সময় চলে যায় সবকিছু গুছিয়ে উঠতে। কারণে শুরুর এই সময়টাআমাকে ভালো করতেই হবেএমন মানসিকতায় না থেকে নতুন পরিবেশে নিজেকে সময় দিয়ে খাপ খাইয়ে নেওয়ার সময়।

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগেই গুছিয়ে নেওয়া

বাইরের দেশগুলোয় প্রতিটা সেমিস্টারে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালনা করা হয়। আগামী ৪ মাস কীভাবে কী করা হবে, কবে কুইজ আর কবে টার্ম পেপার সাবমিশন, সবকিছুর তালিকা আগেই শিক্ষার্থীকে দিয়ে দেওয়া হয়। তাই অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাওয়ার পরেই গুছিয়ে নেওয়া প্রয়োজন যে কীভাবে নিজের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থী যাদের শ্রেণিকক্ষে পড়াতে হবে, এই প্রত্যেকটা শিডিউল কী হবে। এরপর থাকে ঘরের প্রয়োজনীয় কাজগুলো। সাধারণত সেমিস্টার চলাকালীন এত ব্যস্ততা থাকে যে সপ্তাহে সময় পাওয়া যায় খুব কম। আর একা মানুষ হলে তো কথাই নেই! বাজারসদাই, লন্ড্রি, গাড়ি ওয়ার্কশপে নেওয়া সবকিছুই নিজেকে করতে হয়। সেক্ষেত্রে সপ্তাহ হিসেবে কাজের তালিকা তৈরি করে রাখা যেতে পারে। যেমন প্রতি উইকেন্ডে লন্ড্রি, মাসের কোন দুসপ্তাহে বাজার, সপ্তাহের কোন দিনগুলো জিমে যাওয়া হবে সেগুলো আগেভাগেই ঠিকত করে নেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *