ডেইলী মুহুরী ডটকম’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ

ডেইলী মুহুরী ডটকম’র উদ্বোধনী অনুষ্ঠানে বকুল; ”সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে আমরা ভালো থাকি”
মুহুরী রিপোর্ট : ডেইলী মুহুরী ডটকম সম্পাদক ও প্রকাশক ফজলুর রহমান বকুল বলেন, যে কোন পরিস্থিতিতে সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারি। একটি পত্রিকা ৪৫ বছর সম্পাদনা করা সহজ কাজ নয়। এটি আপনারা সবাই জানেন। আমি সাম্প্রতিক সময়ে ফেনী প্রেস ক্লাবে আবেগ থেকে কিছু কথা বলেছি। সেই কথাগুলোকে পুঁজি করে কাটপেষ্ট করে প্রচার করা হয়েছে। এটি আসলে ঠিক না। আমার সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তারা বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু নতুন প্রজন্মতো সেটি বুঝবে না। আমি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। আমি চাই না আমার কোন শব্দ কষ্টের কারন হোক। সাংবাদিকরা যে কোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোট খাটো কোন বিষয়কে পুঁজি করে সাংবাদিকদের ঐক্য বিনষ্ট হতে পারে না। সাংবাদিকরা আমার সবসময়ের বন্ধু। পেশাদার সাংবাদিকরা কখনো দল কানা হতে পারে না। সাদাকে সাদা ও কালোকে কালো বলা সাংবাদিকতার মুল চালিকা শক্তি। সাংবাদিকরা কখনো বিভ্রান্ত হতে পারে না।

তিনি আরো বলেন, আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমি সবসময় সাংবাদিকদের সুখ-দুঃখের সাথী। আমি সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে আমাকে সার্বিক সহযোগিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করবো আমার কোন আচারণে আপনারা ব্যথিত হবেন না। কারন আমি আপনাদের পরিবারের একজন সদস্য। সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং সাংবাদিকরা জাতির পথ প্রদর্শক। আমরা পেশাদার সাংবাদিকদের সঙ্গে অতীতে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো। আপনারা ঐক্যবদ্ধ থাকুন।

শনিবার (১৭ আগস্ট ২০২৪) বেলা ১২টার দিকে ফেনী প্রেস ক্লাবে ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক মুহুরী’র নতুন সংযোজন ডেইলী মুহুরী ডটকম’র আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেইলী মুহুরী ডটকম সম্পাদক ও প্রকাশক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে এবং ডেইলী মুহুরী ডটকম উপদেষ্টা, চলচিত্র পরিচালক ও নির্মাতা আশিকুর রহমান প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রাম ফেনী সংবাদদাতা একেএম আবদুর রহিম, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জাফর উদ্দিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও পৌর আহবায়ক এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, সাপ্তাহিক ফেনীর গৌরব সম্পাদক কামাল উদ্দিন ভূঁঞা, দৈনিক কালের কণ্ঠ ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক যুগান্তর ফেনী প্রতিনিধি যতন মজুমদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, ফেনী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সাপ্তাহিক ফেনী সমাচার মহিব্বুল্লাহ ফরহাদ প্রমুখ।

এছাড়াও পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান পিপুল, দৈনিক দিনকাল ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক আমার সংবাদ ফেনী প্রতিনিধি এসএম ইউসুফ আলী, দৈনিক মানবজমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার, দৈনিক ফেনীর সময় চীফ রিপোর্টার আরিফ আজম, সাপ্তাহিক ফেনী বার্তা ব্যবস্থাপনা সম্পাদক এমরান পাটোয়ারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আজিজ আল ফয়সাল, দৈনিক ঢাকা প্রতিদিন ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সকালের সময় ফেনী প্রতিনিধি সাইফুল ইসলাম, সাপ্তাহিক হকার্স স্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত রুবেল, দৈনিক ফেনী নিজস্ব প্রতিবেদক আবদুল কাইয়ুম চৌধুরী তারেক, দৈনিক নয়াপয়গাম রিপোর্টার আফতাব হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *