
ফেনীতে বিভিন্ন অঞ্চলে পানিবন্ধি থাকা মানুষ গুলোর মধ্যে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট। তাই যথা সময়ে ত্রান সরবরাহ খুবই জরুরী হয়ে পড়েছে। গত ২৫/০৮/২০২৪ইং থেকে ত্রান বিতরণ শুরু করেন ফেনী পৌর ও সদর থানা বিএনপি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন বিএনপি।

তারই ধারাবাহিকতায় আজ ২৭/০৮/২০২৪ইং ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন, বাঁলিগাও ইউনিয়নে ধুম সাদ্দা উচ্চবিদ্যালয়, লেমুয়া ইউনিয়নের কসকা বাজার ও মোটবি ইউনিয়নে বন্যাদুর্গত বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রান সামাগ্রি বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, বালিগাও ইউনিয়ন বি এন পি সাধারন সম্পাদক কামরুল আহসান, বগুড়া জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গির আলম, লেমুয়া ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রিপন মেম্বার। মোটবি ইউনিয়ন বি এন পির সদস্য সচিব আলম, ধলিয়া ইউনিয়ন বি এনপির সাধারন সম্পাদক নবী, ফেনী জেলা যুবদলের সভাপতি জসীম চেয়ারম্যান (সাবেক)। সকলের সার্বিক সহযোগিতায় বন্যার্ত মানুষের মাঝে এই ত্রান বিতরণ চলমান থাকবে।