
লায়ন্স ক্লাব অব ফেনীর কেবিনেট ঘোষণা; প্রেসিডেন্ট লায়ন শহীদুল আলম ও সেক্রেটারি লায়ন শাহাজাহান সাজু।
লায়ন্স ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ফেনীর ২০২৪-২৫ বর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন হক প্যালেসে অবস্থিত লায়ন্স ক্লাব অব ফেনীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সদ্য প্রাক্তন সভাপতি ও লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর সাবেক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন একেএম রফিকুল হক নিপু এই কেবিনেট ঘোষণা করেন। কেবিনেটে প্রেসিডেন্ট লায়ন মোঃ শহীদুল আলম ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন জাফর উল্ল্যাহ, সেক্রেটারি লায়ন এডভোকেট এম শাহাজাহান সাজু, ট্রেজারার লায়ন আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন তোফায়েল আহমেদ রনি, লায়ন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মামুন, লায়ন শাহনুর আহসান আবীর কে ঘোষণা করা হয় এবং পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে পরিপূর্ণ কেবিনেট ঘোষণা করার জন্য অনুরোধ জানান।
২০২৩-২৪ বর্ষের প্রেসিডেন্ট লায়ন শহীদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন এডভোকেট এম শাহাজাহান সাজু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর লায়ন’ইজমের সূর্যসন্তান লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর সাবেক এডভাইজর টু ডিজি লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন একেএম রফিকুল হক নিপু, ২০২৩-২৪ বর্ষের ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মামুন, জয়েন্ট সেক্রেটারি লায়ন তোফায়েল আহমেদ রনি, সদস্য লায়ন কফিল উদ্দিন, লায়ন মোঃ আব্দুল গফুর, লিও টু লায়ন মুরাদ হাসনাত রাফি, ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও মোঃ ইউসুফ আহম্মেদ নিশাদসহ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া বিগত বর্ষগুলোতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোমে লায়ন’ইজমের সুষ্ঠু চর্চার মাধ্যমে ক্লাবের উত্তরোত্তর সফলতা বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। নবনির্বাচিত কেবিনেটের সকলকে ফুলের মালা দিয়ে বরণ সহ প্রাণঢালা অভিনন্দন জানান উপস্থিত লায়ন্স ও লিও নেতৃবৃন্দ। পরিশেষে প্রেসিডেন্টের সমাপনী বক্তব্যে সকল লায়ন সদস্যদের নতুন নতুন সেবা প্রকল্পের পরিকল্পনা প্রদানসহ সারা বছরজুড়ে সেবা কার্যক্রম পরিচালনার সর্বাত্বক সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি লায়নবর্ষ উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন লায়ন মোঃ শহীদুল আলম ভূঁইয়া।
সংবাদ বিজ্ঞপ্তি।
লায়ন এডভোকেট এম শাহাজাহান সাজু
সেক্রেটারি
লায়ন্স ক্লাব অব ফেনী।