
শান্তি শৃংখলা রক্ষাকল্পে ফেনী সদর উপজেলা বিএনপি’র আওতাধীন ১২ টি ইউনিয়নে জনসাধারণের সাথে মতবিনিময়।
স্বাধীন বাংলাদেশে শান্তি শৃংখলা রক্ষাকল্পে ফেনী সদর উপজেলা বিএনপি’র আওতাধীন ধলিয়া ইউনিয়ন,ছনুয়া ইউনিয়ন,বালিগাও ইউনিয়ন,ফরহাদ নগর ইউনিয়ন,ফাজিলপুর ইউনিয়ন,কালিদহ ইউনিয়নের স্হানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির। উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ।
বি এন পি’র নামধারী কেও কোন প্রকার অরাজকতা সৃষ্টি করলে তাকে ধরিয়ে দিন। পুলিশ নেই ভেবে কোন প্রকার অন্যায়, দখলদারি কিংবা আইন নিজের হাতে তুলে নেয়ার কোন সুযোগ নেই। খুব শিগ্রই এইসবের জবাবদিহি করতে হবে। গোয়েন্দা সংস্থা সবাইকে নজরে রেখেছেন। কেও কারো উপর ক্ষোভ প্রকাশ করে কারো উপর হামলা করবেন না, এতে করে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে এবং দেশের মানুষের ক্ষতি হবে। একজন খুনি কে বিদায় করে আমরাও যদি সেই খুনির মত আচরন করি তাহলে তার আর আমাদের মাঝে কোন পার্থক্য থাকবে না। সবাই দয়া করে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন।

প্রত্যেকটি ধর্মীও উপাসনালয় আমাদের কে রক্ষা করতে হবে। সনাতন ধর্মাবলম্বী ভাইদের পরিবার ও তাদের উপাসনালয় সুরক্ষা দেয়ার দায়িত্ব আমাদের সকলের। কেও কোন ধরনের নির্যাতনের শিকার না হয় এটাও আপনারা দেখবেন।
প্রতিটি বাড়ি, প্রতিটি গৃহ, সে যেই হোক কেও যেন কোন ধরনের লুটপাটের শিকার না হয়।এই বিষয়ে ফেনী জেলা বি.এন.পি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকেই উদাত্ত আহ্বান জানিয়েছেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুর রহমান বকুল। তিনি আরও বলেন, কেও কোন প্রকার অপ্রীতিকর কোন ঘটনা এবং আইন নিজের হাতে তুলে নিবেন না।

অন্তর্বর্তীকালীন সরকারের যে রুপ রেখা শিক্ষার্থীরা দিয়েছেন তাতে পূর্ণ সমর্থন রয়েছে বি.এন.পির। আগামিতে সুষ্ঠু নির্বাচন হয়ে নতুন সরকার গঠন করুক এটাই আমরা চাই। জনগন তাদের মতামত ও ভোটাধিকার ফিরে পাক।