বিয়ের ছবি প্রকাশ করলেন সোনাক্ষী সিনহা



বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী। তিনি লিখেছেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা

মুসলমান কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন

নিজেকে আইভরি শাড়িতে সাজিয়েছেন সোনাক্ষী। খোঁপায় ফুলও গুঁজেছেন এই অভিনেত্রী। পাত্রীর সঙ্গে মিলিয়ে জহির সাদা রঙের পোশাক বেছে নিয়েছেন

২১ জুন জহিরের ফ্ল্যাটে হয় এই দুজনের গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আরেক বলিউড তারকা হুমা কুরেশীসহ এই দুজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *