বিএনপি সব সময় জনগনের পাশে থাকে

বিএনপি সব সময় জনগনের পাশে থাকে- মাহবুবের রহমান শামীম

ফেনী পৌরসভার ১ ও ২ ওয়ার্ড মিলিয়ে লমি হাজারির বাড়ি (নিজাম হাজারীর বাড়ির দরজায়) ও ১৪ নং ওয়ার্ডে মেহেদী-সাইদি দাতব্য চিকিৎসালয়ের সামনে ফেনী পৌর বিএনপির, সদর উপজেলা বি এন পির  উদ্যোগে বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এড. মেজবাহ উদ্দিন ভূইয়া, ফেনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহবুবের রহমান শামীম তার বক্তব্যে বলেন বিএনপি সব সময় জনগনের পাশে থাকে। জনগনের দুঃসময়ে সবাই একতাবদ্ধ হয়ে এগিয়ে আসুন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলে যাতে কোন অনুপ্রবেশকারী আসতে না পারে সে ব্যাপারে সকলেই সতর্ক দৃষ্টি রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *