
ফেনীর ছাগলনাইয়ায় ৩৫ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ফেনী-১ আসনের এমপি
আলাউদ্দিন আহম্মদ চৌধুরি নাসিম।
ফেনীতে ৩৫ দিনব্যাপী ফিল্যান্সিং কর্মশালা। ফেনীর ছাগলনাইয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে ৩৫দিনব্যাপি (১০৫) ঘন্টা বিনামূল্যে ‘ডিজিটাল মার্কেটিং’ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা
শিল্পী। আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাবরিন ফারহা ফারিহা।
প্রসঙ্গত, প্রথম পর্যায়ে ছাগলনাইয়া উপজেলায় বিনামূল্যে ২৫ জন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। এর আগে সকালে পরশুরাম উপজেলা শেখ কামাল মিলনায়তনেও একই কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।