
ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফেনীর। এবারের বন্যায় ফেনীতে আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়ে থাকা মানুষ গুলোর মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট।

তারেক জিয়ার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম’র নেতৃত্বে ফেনী সদর উপজেলা বি এন পি ও পৌর বি এন পির নেতৃবৃন্দের সহায়তায় বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত ২৫/০৮/২০২৪ইং থেকে ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন, ফেনী পৌরসভার কোবাদ আহমেদ স্কুল, ফেনী পৌরসভার ট্রাঙ্ক রোডের কালি মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মাষ্টার পাড়াস্থ গুরু চক্র মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ২৬/০৮/ ২০২৪ইং ফেনী লেমুয়া ইউনিয়ন স্কুল কমপ্লেক্স, লেমুয়া আশ্রয় কেন্দ্র, ফেনী পৌরসভা ৫নং ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড ও ফেনী সদর হাস্পাতাল মোড় পর্যন্ত ত্রান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা বিএনপির সদস্য এড. পার্থ পাল,

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, পৌরসভা বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূইয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের ফেনী জেলার সভাপতি সুখ দেবনাথ তপন ও সকল মন্দিরের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সকলের সার্বিক সহযোগিতায় বন্যার্ত মানুষের মাঝে এই ত্রান বিতরণ চলমান থাকবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যাকবলিত এলাকায় সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ কষ্টে আছে। এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বিএনপি বিশ্বাস করে, বন্যাকবলিত মানুষের জীবন, সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। তাই এই মহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। যার যার সাধ্যমত বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসলে অবশ্যই এই পরিস্থিতি মোকাবিলায় আমরা সক্ষম হবো। তিনি দেশের বন্যা পরিস্থিতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
