ফ্রি ডেন্টাল সেবা পেলো ৫ শতাধিক শিক্ষার্থী

ফেনী জেলা ডেন্টাল সোসাইটির উদ্যোগে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী পেলো ফ্রি ডেন্টাল সেবা।

আজ ৬ জুলাই শনিবার শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে ফ্রি ডেন্টাল সেবা কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। 

ডেন্টাল সোসাইটির ফেনী জেলা কমিটির সভাপতি ডা. কাজী মো: ইস্রাফিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একরামুল হক ভূইয়া, চ্যানেল ২৪ এর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন। 

বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদ মাহমুদ সাজিদ। অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন- ডা. মশিউর রহমান, ডা: সুরাইয়া আক্তার লাকি, ডা. ইমরান হোসেন মজুমদার, ডা. আরিফ বিন ইসলাম, ডা. আব্দুল্লাহ রিয়াদ, ডা. মেজবাউল হক, ডা. জিয়াউল হক রাফি, ডা. আইনুন নাহার, ডা. সৌরভ পাটোয়ারী, ডা. জুবায়ের ইসলাম, ডা. নিগার সুলতানা, ডা. সাইফুদ্দিন, ডা. সৌরভ আল হাসান নিলয় সহ ১৭ জন চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। 

অনুষ্ঠান বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীকে দাঁতের প্রাথমিক চেক-আপ, চিকিৎসা ও পরবর্তীতে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়। দাঁতের রোগ থেকে রক্ষা পেতে ও সুস্থ রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ ছাড়াও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে কলম, টুথ পেষ্ট, ব্রাশ বিতরণ করা হয়। 

প্রধান অতিথি অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে লক্ষ্যে প্রতিটি জেলার ন্যায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যেগে ফেনীতেও স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে শিক্ষার্থীদের  অঙ্গীকার রক্ষায় সারাদেশের ন্যায় ফেনীতেও শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রি ডেন্টাল চেকআপ ও চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা দাঁতের রোগ থেকে রক্ষা পেতে সচেতন হবে, তাই শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা দিনে কয়বার দাঁত ব্রাশ করবে দিনে কখন রাতে কখন করবে এই সকল বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ফেনী প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *